• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শিক্ষার্থীকে ধর্ষণের সহযোগীতার অভিযোগে ১জন আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোরে এক শিক্ষার্থীকে সহপাঠির দ্বারা ধর্ষণের  সহযোগীতার অভিযোগে ইমান আল আফি নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ইমান ক্যান্টনমেন্ট কলেজের ১ বর্ষের শিক্ষার্থী ও অভয়নগরের বুইকারা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুরাতনকসবা পুলিশ ফাঁড়ির এস আই ওয়াহিদুজ্জামান মুকুল জানান, আটক ঈমান আল নাফি আরবপুর এসপি বাংলোর সামনের একটি বাড়িতে ভাড়া থেকে ক্যান্টনমেন্ট কলেজে লেখাপড়া করে। আর ওই নারী শিক্ষার্থী একই এলাকার দিঘীরপাড়ের একটি মেসে থাকে।  ক্যান্টনমেন্ট  কলেজের ২ বর্ষের শিক্ষার্থী আরিয়ান জুবায়েরের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। উভয়ের মধ্যে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা হতো। ঈমান আল নাফি ও আরিয়ান জুবায়েরের বাড়ি একই গ্রামে। সেই হিসেবে তাদের সাথে পরিচয়। আরিয়ান জুবায়ের গত রোববার নাফিকে দিয়ে ফোন দেই ওই শিক্ষার্থীকে। তাকে আসতে বলে নাফির তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে বলে। ফোন পেয়ে ওই বাড়িতে যায় শিক্ষার্থী। আরিয়ান জুবায়ের আগেই বাড়িতে ছিলো। সেদিন আর নাফির মা বাড়িতে আসেনি। এই সুযোগে আরিয়ান জুবায়ের ওই মেয়েকে ধর্ষণ করে। পরে এই বিষয়টি জানাজানি হয়ে যায়।
এসআই ওয়াহিদুজ্জামান মুকুল আরো জানান, সোমবার দুপুরে ট্রিপল নাইনে  (৯৯৯) নম্বরে কল পেয়ে তিনি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এমএম কলেজ পুরাতন হোস্টেলের সামনে যান এবং সেখানে দাড়িয়ে থাকা নাফিকে আটক এবং ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ওই মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তবে মূল অভিযুক্ত আরিযান জুবায়ের পলাতক রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, ওই মেয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে। মেয়েটির মা বলেছেন, তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন আমাদের।