হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার মাহফিল ও আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার সময় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
দলীয় সূত্র জানিয়েছে, কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমিরে জামায়াতের। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সংবাদ মাধ্যমকে জানান, "আজকের ইফতার মাহফিলে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু যাত্রাপথে তিনি হঠাৎ বমি করেন এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা অনুভব করেন। এ কারণে তিনি শেষ পর্যন্ত প্রোগ্রামস্থলে পৌঁছাতে পারেননি এবং নিজ বাসভবনে ফিরে যান।"
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন আমিরের অসুস্থতার খবর নিশ্চিত করে বলেন, "আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশবাসীর কাছেও তার জন্য বিশেষ দোয়া চাচ্ছি।"
আপনার মতামত লিখুন :