• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ঢাকা ১১ আসনের ভোটে সন্তুষ্ট শাপলা কলি প্রার্থী নাহিদ ইসলাম।

জনগণের রায়ের মধ্যদিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচন ‘একতরফা’, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘আমি-ডামির নির্বাচন’ হিসেবে ব্যাপক সমালোচিত ছিল।

বহু ভোটারের অভিযোগ ছিল, তারা ভোট দিতে পারেননি। এবার এসব অভিযোগের অবসান ঘটেছে বলে মনে করছে সকলে।