• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রতিবেশী দেশে পাচার ঠেকাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
​প্রতিবেশী দেশে পাচার ঠেকানো এবং দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিরবচ্ছিন্ন রাখতেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​আজ সোমবার সচিবালয়ে দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
​সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল। মূল্য কম থাকার কারণে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে জ্বালানি পাচার হওয়ার একটি বড় ঝুঁকি তৈরি হয়। মূলত পাচার রোধ করার উদ্দেশ্যেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​জ্বালানির মূল্যের প্রভাব ও সরকারি নীতি সম্পর্কে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, জ্বালানি তেলের মূল্য না বাড়ালে তার সরাসরি প্রভাব পড়ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলোতে। তিনি উল্লেখ করেন, "জ্বালানির দাম সমন্বয় না করলে সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসেবা প্রদান এবং সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ সেবাসমূহ হুমকির মুখে পড়ত।"

​দেশের সাধারণ মানুষ ও জনকল্যাণমূলক খাতগুলোর সুরক্ষা নিশ্চিত করার স্বার্থেই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।