• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় পুলিশের অভিযানে৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫, ০৭:৩৯
ছবির ক্যাপশন:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও এএসআই (নিঃ) শেখ মোজাফফর হোসেনের নেতৃত্বে একাধিক অফিসার ও ফোর্স নিয়ে গঠিত একটি টিম শুক্রবার (১৯ জুলাই) রাত ৭টা ২০ মিনিটে শার্শা থানাধীন বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আশরাফুজ্জামান ওরফে মিন্টু (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি চৌগাছা থানার জাহাঙ্গীরপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে।

ঘটনার বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-১২, তারিখ-১৯/০৭/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।