• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬, ০৩:৪১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীর মশার উপদ্রব, জলাবদ্ধতা ও রাস্তার খানাখন্দসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা’ নামে একটি ডিজিটাল অ্যাপ চালু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের এলাকার সমস্যার কথা অভিযোগ আকারে জানাতে পারবেন।

বুধবার (৪ মার্চ) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বারিধারা জে ব্লকের প্রগতি সরণি প্রধান সড়কের ১৬ নম্বর বাড়িতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করবেন বলে জানা গেছে।

আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, নগরের অন্যতম প্রধান সমস্যা মশার উপদ্রব, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, যত্রতত্র ময়লা-আবর্জনা ও রাস্তার বেহাল দশা সম্পর্কে সরাসরি তথ্য ও ছবি পাঠানো যাবে এই ‘নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে। অভিযোগ পাওয়ার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের একটি বিশেষ ‘রেসপন্স টিম’ সেই সমস্যা দ্রুত সমাধানের লক্ষে কাজ করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরবাসীর দুর্ভোগের কথা সরাসরি শুনতে এবং তা নিরসনে কার্যকর ভূমিকা রাখতেই এই প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দলটির স্থানীয় স্বেচ্ছাসেবকরা নাগরিক সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবেন।