• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিটিআরসির ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ ও টেলিযোগাযোগ সেবা বিষয়ক মতবিনিময় সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অগাস্ট ২০২৬, ৬:১৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর উদ্যোগে যশোর জেলায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) রেডিয়েশন পরিবীক্ষণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার জেলা প্রশাসন, যশোরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি-এর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিসিএসসি (অব:)।

​প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি কমিশনার মোবাইল টাওয়ার ও বিভিন্ন সংযোগের রেডিয়েশন পরিমাপ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জেলায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, চেম্বার অব কমার্স যশোরের সভাপতি মিজানুর রহমান খানসহ বিটিআরসি কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অংশীজন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।