• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৬
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার সকালে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

​আলোচনা সভায় বক্তারা শব্দদূষণকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করে বলেন, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাস মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি, স্কাউট এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শব্দদূষণমুক্ত একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।