মাদক সেবন ও বহনের দায়ে যুবকের জেল-জরিমানা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের অপরাধে
তারেক মোল্যা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৮
জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি
ক্লিনিকের সামনে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দন্ডপ্রাপ্ত তারেক মোল্যা
সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে।
সোমবার
(১৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘রবিবার রাত ১২ টার দিকে সিদ্ধিপাশা ইউনিয়নে
অভিযান চলাকালে তারেক মোল্যা নামে এক যুবককে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক
করা হয়। পরে ওই ব্যক্তি মাদক সেবন ও বহনের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করা হয়। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :