• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৭০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে ২ কারবারি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্টিতলায় মো. জাকির হোসেনের বসতবাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে মোট ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— যশোর শহরের ষষ্টিতলা মুজিব সড়ক রেলগেট এলাকার মৃত মির্জা আনোয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) এবং অভয়নগর উপজেলার গুয়াখোলা এলাকার মো. আব্দুর কাদের গোলদারের ছেলে মো. রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০)। তল্লাশিকালে রনির কাছ থেকে ৪০ পিস এবং রুবেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।