• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহানার আটক, ছেলে পলাতক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী শাহানারা বেগমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় পালিয়ে গেছে তার ছেলে নাইম হোসেন। আটক শাহানারা সদরের চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের তোরাপ আলীর স্ত্রী। 
মামলার অভিযোগে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তোরাপ আলীর বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। অভিযানের সংবাদ আগেই টের পেয়ে শাহানারার ছেলে নাঈম পালিয়ে যায়। বাড়ি থেকে তার মা শাহানারা বেগমকে ও স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মা ও ছেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন উপ পরিদর্শক রাফিজা খাতুন। আটক শাহানারা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।