• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নারী উদ্যোক্তাকে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬, ০৭:১৭
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি এবং ব্যবসায়িক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লাকী নূর জাহান নামের এক নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী (শেফ)। আজ বুধবার যশোর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাকী নূর জাহান জানান, তিনি দীর্ঘদিন ধরে একজন পেশাদার রন্ধনশিল্পী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ রাঁধুনীর পুরস্কারও লাভ করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলিমা খাতুন এবং তার স্বামী বশির আহম্মেদ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

​লাকী নূর জাহান বলেন, "আমি গত প্রায় পাঁচ বছর ধরে যশোরের ধর্মতলায় অবস্থিত 'টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট' যৌথভাবে পরিচালনা করে আসছিলাম। প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুশাসনের স্বার্থে আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক হিসাব-নিকাশ পর্যালোচনার অনুরোধ জানালে আমাকে নানাভাবে হয়রানি ও অপমানের শিকার হতে হয়। এক পর্যায়ে আমি জানতে পারি যে, মুসলিমা ও তার স্বামী আমার অজানতেই প্রতিষ্ঠানটি আত্মসাৎ করেছেন।

​তিনি আরও অভিযোগ করেন, আসামীপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করেছে। একই সাথে তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ এনেছে। গত ১৫ জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানে গিয়ে এই বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে সাক্ষীদের সামনে তাকে প্রকাশ্যে অশালীন ভাষায় হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।

​এই মিথ্যা অপপ্রচারের কারণে সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন উল্লেখ করে এই নারী উদ্যোক্তা বলেন, তিনি নিজের সম্মান রক্ষা ও সত্য উদ্ঘাটনের লক্ষ্যে আদালতের আশ্রয় নিয়েছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন।

​সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও গণমাধ্যমের কাছে ৫টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— তার বিরুদ্ধে হওয়া অপপ্রচারের সুষ্ঠু তদন্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীদের আইনের আওতায় আনা, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যাচার ও হুমকি বন্ধ করা, নারী উদ্যোক্তা হিসেবে তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতে বিচারাধীন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা।

​পরিশেষে, তিনি ন্যায়বিচারের স্বার্থে এবং সত্য ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।