প্রেসক্লাব যশোরের পুনর্সজ্জিত শহীদ শামসুর রহমান মিলনায়তনের শুভ উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩
স্টাফ রিপোর্টার :
নতুনভাবে সজ্জিত প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুনর্সজ্জিত মিলনায়তনের শুভ উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের এই ঐতিহ্যবাহী সংগঠন 'প্রেসক্লাব যশোর' বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।" তিনি আরও বলেন, "শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তনটি নতুন রূপ পাওয়ায় ক্লাব সদস্যরা এখন থেকে আরও সুন্দর, আধুনিক ও সাবলীল পরিবেশে তাঁদের পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।"
অনুষ্ঠানে ক্লাব সম্পাদক এস এম তৌহিদুর রহমান মিলনায়তনটি সংস্কার ও দৃষ্টিনন্দন করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলসহ 'স্বর্ণলতা নিউজ' কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামীতেও ক্লাবের এই ধারাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী পর্বে প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কর্মকর্তা, জেলায় কর্মরত প্রবীণ ও নবীন সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :