যশোর জেনারেল হাসপাতালে ‘ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি’র নতুন কমিটি গঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮
নিজস্ব প্রতিবেদক:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি’র যশোর শাখা নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ডাক্তার উবাইদুল কাদির উজ্জ্বল সভাপতি এবং ডাক্তার আহসান কবির বাপ্পী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন— সহসভাপতি ডাক্তার তমিজ উদ্দীন শেখ ও ডাক্তার আ ন ম বজলুর রশিদ টুলু; যুগ্ম সম্পাদক ডাক্তার শফিউল্লাহ সবুজ ও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা; কোষাধ্যক্ষ ডাক্তার খন্দকার রেজওয়ান উদ দারাঈন; সাংগঠনিক সম্পাদক ডাক্তার এসকে রাজিবুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার আজিম উদ্দীন; দপ্তর সম্পাদক ডাক্তার নাহিদ সিরাজ; বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার তছদিকুর রহমান খান কাফি; প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার রাজিব কুমার হালদার; সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার তারজিলা ইয়াসমিন এবং ক্রীড়া সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান তুষার।
এ ছাড়া কার্যনির্বাহী এই কমিটিতে আরও ১০ জন চিকিৎসককে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাসপাতালের চিকিৎসকদের সার্বিক কল্যাণ ও চিকিৎসা সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :