যশোরে নকল পাম্প বিক্রির দায়ে জেসকো ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ১৩:৩১
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর শহরের এম এম আলী রোডের মেসার্স জেসকো ট্রেডার্সে অভিযান চালিয়ে ‘মার্কুইস’ ব্র্যান্ডের নকল সাবমারসিবল পাম্প বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পলিচালক সেলিমুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তার অভিযাকিন দল শহরের এমএম আলী রোডের মেসার্স জেসকো ট্রোডার্স অভিযান চলায়। এ সময় দোকান ও ষষ্ঠীতলা পাড়ার গোডাউনে তল্লাশি করে ‘মার্কুইস’ ব্র্যান্ডের নকল ২০ টি সাবমারসিবল পাম্প পাওয়া যায়। এ ঘটনায় দোকান মালিক মোস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের বাংলাদেশের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। আন্তর্জাতিক ‘নাইস শ্রেণিবিন্যাস’ অনুযায়ী বৈদ্যুতিক মোটর ও পানির পাম্পের জন্য তাদের ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে, যা বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত।
সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ‘মার্কুইস’ ব্র্যান্ডের নাম, লোগো, ঠিকানা ও ওয়ারেন্টি কার্ড হুবহু নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে।
আপনার মতামত লিখুন :