• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পিতার দাফন শেষ না হতেই বৃদ্ধা মাকে ভিটেবাড়ি থেকে তাড়ানোর অভিযোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৮:৫৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের কেশবপুরে পিতার ম*র*দে*হ বাড়ির বারান্দায় রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের সং*ঘ**র্ষে*র ঘটনার পর এবার বৃ*দ্ধা মাকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভি*যোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অসহায় বৃদ্ধা নুরজাহানের ঠাঁই হয়েছে মেয়ের বাড়িতে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) উপজেলার সন্নেগাছা গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে নুরজাহানের স্বামী খালেক মোল্লার ম*র*দে*হ বাড়ির বারান্দায় রাখা ছিল। স্বজনরা যখন দা*ফ*নে*র প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে তাঁদের দুই ছেলে মাহবুর ও আসাবুরের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সং*ঘ*র্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃদ্ধা নুরজাহানকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর ছেলেদের বি*রুদ্ধে। স্বামীকে হারানোর শো*কে*র মধ্যেই বাড়ি ছাড়তে বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি।

স্থানীয়রা বলছেন, জীবনের শেষ সময়ে একজন বৃদ্ধা মায়ের এমন অসহায় অবস্থায় পড়া অত্যন্ত দুঃখজনক। সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও বাবা-মায়ের মরদেহ ও মায়ের প্রতি এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে মাহবুর ও আসাবুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি