যশোর সদর ইউপি নির্বাচন: ১৫ ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকা ঘোষণা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক, যশোর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় শুরু হয়েছে নতুন সমীকরণ। তবে বিশেষ কারণে লেবু তলা ও নওয়াপাড়া ইউনিয়নের প্রার্থীতা আপাতত স্থগিত রাখা হয়েছে।
মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা:
১. হৈবতপুর — মাওলানা আবদুর রহিম
২. লেবু তলা — (স্থগিত)
৩. ইছালি — মাওলানা মিজানুর রহমান
৪. নওয়াপাড়া — (স্থগিত)
৫. উপশহর — মাওলানা তাওহীদুর রহমান
৬. কাশিমপুর — মাওলানা শিহাব উদ্দিন
৭. চুড়ামনকাঠি — মোঃ আলমগীর সিদ্দিকী
৮. দেয়ারা — আরিফুর রহমান কল্লল
৯. আরবপুর — মোঃ আরিফুর ইসলাম বাপ্পি
১০. চাচড়া — মোঃ আলিমুজ্জামান
১১. রামনগর — মোঃ নাজমুল হোসাইন
১২. ফতেপুর — মোঃ আঃ কুদ্দুস
১৩. কচুয়া — মোঃ আঃ মালেক খান
১৪. নরেন্দ্রপুর — অধ্যক্ষ আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান
১৫. বসুন্দিয়া — মোঃ আবু বকর খান
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন। সদর উপজেলার গুরুত্বপূর্ণ এই ইউনিয়নগুলোর নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটাতে প্রার্থীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে স্থগিত হওয়া দুটি ইউনিয়নের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।
যশোরের স্থানীয় রাজনীতিতে এই প্রার্থী তালিকা ঘোষণা বেশ গুরুত্ব বহন করছে এবং সাধারণ ভোটারদের মাঝেও এ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :