• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের বাহাদুরপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদরের বাহাদুরপুর গ্রামের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 
এতে অধিকাংশ মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে । ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ অগ্নিকাÐ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটির নিমতলী এলাকায় পার্কিং করা ছিল। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ছিলেন। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।