• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক সেলিম কারাগারে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬, ১৭:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বারান্দীপাড়ার এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকালের অভিযোগে সেলিম হোসেন নামে এক ব্যক্তিকে জনতা ধরে পুলিশে দিয়েছে। আটক সেলিম হোসেন বারান্দীপাড়ার বটতলা এলাকার ভাড়া বাসিন্দা। এ ঘটনায় মাদ্রাসার সেক্রেটারি আতাউল্লাহ বাদী হয়ে কোতয়ালি থানা মামলা করেছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রর সাথে গত ৫ মে পরিচিত হন সেলিম হোসেন। সেদিন বিকেলে তিনি মাদরাসার সামনে এসে নানা কৌশলে ছাত্রকে বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে বলাৎকার করেন।

ভয় ও আতঙ্কে ভুক্তভোগী ছাত্র বিষয়টি কাউকে জানায়নি। গত ৮ মে রাতে সেলিম আবারও মাদ্রাসার সামনে এসে ওই ছাত্রকে আরও তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাকবিতন্ডার একপর্যায়ে জনতা সেলিমকে ধরে ফেলে এবং বিষয়টি সকলকে অবহিত করেন।  তাৎক্ষনিক জনতা সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করেন।  

এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে সেক্রেটারি তোতয়ালি থানায় আট সেলিমের বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে আটক সেলিম হোসেনকে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।