• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, যশোরে উৎসবের ঢল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
ঢোল-বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় যশোর টাউনহল মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। 

সকাল থেকেই টাউন হল মাঠে শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। চারদিকে ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ তৈরি হয়েছে। এরপর সেখান থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং আদ-দ্বীন রোড প্রদক্ষিণ করে। ঢাকের বাড়ি আর বাঁশির সুরে মেতে ওঠা শোভাযাত্রাটি পুনরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। লোকজ সংস্কৃতির আবহে সজ্জিত হয়ে সাধারণ মানুষ এই উৎসবে শামিল হন।

শোভাযাত্রায় অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, লেখক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় যোগ দেন।


শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ—মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হচ্ছে।

শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপকরণ। বিশালাকার রঙিন মুখোশ, লোকজ ঐতিহ্যের প্রতীকী ফেস্টুন এবং গ্রামীণ জীবনযাত্রার নানা প্রদর্শনী নজর কেড়েছে উপস্থিত সবার। অংশগ্রহণকারীদের পরনে ছিল বৈশাখী পোশাক, যা উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে।