• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোলে পরিতাক্ত বোমা বিস্ফোরনে দুই শ্রমিক আহত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিতাক্ত বোমা বিস্ফোরনে ২ শ্রমিক আহত হয়েছেন। আহতদের তাদেরঅবস্থা আশঙ্কা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
বুধবার(৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামে এই বোমা বিস্ফোরনে তারা আহত হয়।
আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।
পোর্টথানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরী করতে গর্ত খনন করছিলেন শ্রমিকেরা। এসময় হঠাৎ করেই বোমা বিস্ফোরনে দুই শ্রমিক আহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তী করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে প্রভাব বিস্তারে এসব বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহবান জানান।