• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই আসামির কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
রাতের বেলায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরে দুই আসামিকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকার  গ্রামের  আতিয়ার রহমানের ছেলে আশানুর (৩০) এবং কাজীপাড়া কলাতলা এলাকার শেখের ছেলে  জুয়েল শেখ (২৮)।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাতে শহরের পাল বাড়ি এলাকার রাস্তার উপর চিল্লাচিল্লি করায় জুয়েল ও আসামিকে আটক করে   কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক দু'জনকে রাতের শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দেয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এএসআই শাহিনুর রহমান আটক দুজনকে অভিযুক্ত করে প্রতিবেদনসহ আদালতে  করেন সোপর্দ করেন।

একদিনের বিচারিক আদালতে তাদের অভিযোগের শুনানি শেষে দোষী সাব্যস্ত করে বিচারক প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।