• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইরানে সামরিক হামলা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ১৫:০৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রবিবার (১ মার্চ ২০২৬) দুপুরে প্রায় অর্ধশত নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ,জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক, নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।