• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পাকিস্তান-ওমান সফর শেষে, রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক সফরগুলো গত ২৪ ঘণ্টায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ থেকে মাস্কাট এবং পুনরায় ইসলামাবাদ—এই সফরসূচি ইঙ্গিত দিচ্ছে যে ইরান আঞ্চলিক পর্যায়ে সমন্বয় জোরদারে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

এই সফরের পর রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন আরাগচি। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে আরগচির। দীর্ঘদিন ধরেই রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র, এবং তেহরান এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়।

সফরের একটি বড় ইস্যু হলো হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে প্রত্যাখ্যান করে ইরান জানাচ্ছে, তারা এই প্রণালীর ওপর নিজেদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। একই সঙ্গে তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আলোচনার আহ্বান জানাচ্ছে।

সূত্র: আল-জাজিরা