• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল’: ফাইনালে ‘শহীদ আনাস’কে হারিয়ে চ্যাম্পিয়ন ‘শহীদ মীর মুগ্ধ’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অগাস্ট ২০২৬, ১৫:০১
ছবির ক্যাপশন: ad728

জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'। "জান দিবো, জুলাই দিবো না" প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে যশোর টাউন হল ময়দানে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে শহীদদের নামে চারটি দল অংশগ্রহণ করে—‘শহীদ আবু সাঈদ’, ‘শহীদ আনাস’, ‘শহীদ ওয়াসিম’ এবং ‘শহীদ মীর মুগ্ধ’।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় 'শহীদ আনাস' ও 'শহীদ মীর মুগ্ধ' একাদশ। জমজমাট লড়াই শেষে 'শহীদ আনাস' দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 'শহীদ মীর মুগ্ধ' দল।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক শাহেদ মোঃ রিজভী। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাঈদ সান।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও মহান আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তরুণ সমাজকে সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।