• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় সাত বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাফিজুল (৪০) পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে যশোর শহরের শংকরপুর এলাকায় তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে শিশুটির নানির ভাই হাফিজুল তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান। অভিযোগ উঠেছে, সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

 অভিযুক্ত হাফিজুলের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।

শিশুর পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।