• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬, ০৩:০৩
ছবির ক্যাপশন: ad728

যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১ জুন) রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন শংকরপুর ইসহাক সড়ক এলাকার আকামত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকের কারণ সম্পর্কে কোতোয়ালি থানার পরিদর্শক মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের আজিজ সিটি রোডে সরকারবিরোধী মশাল ও হারিকেন মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে বেশ কয়েকজনকে আটক করা হয়। ধৃতদের দেওয়া জবানবন্দি ও স্বীকারোক্তির ভিত্তিতে এই মিছিলে সুমনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।