• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

লিটু বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী নন: জেলা বিএনপি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৫:৪৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের ছেলে লিটু বিএনপি কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।

সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রিন্সের ভাই লিটু বর্তমানে বেনাপোলে লেবার সর্দার হিসেবে কাজ করছেন এবং সেখানেই বসবাস করছেন।

জেলা বিএনপির দাবি, লিটু বিএনপির কর্মী পরিচয় ব্যবহার করে বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিটু অতীতেও বিএনপির কোনো পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন না এবং বর্তমানে দলটির কোনো ইউনিট, অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই।

এ ধরনের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।