• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১৬:৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (উপজেলা পর্যায়) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।