নিজস্ব প্রতিনিধি:
যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে স্থানীয় বিএনপি। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের দড়াটানা মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
যশোর নগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
লিফলেট বিতরণকালে অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যশোরের এই জনসভা এক ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হবে। আমরা জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
এ সময় যশোর নগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দড়াটানা মোড় থেকে শুরু করে আশপাশের বাণিজ্যিক এলাকাগুলোতে লিফলেট বিলি করেন এবং সাধারণ মানুষকে জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :