• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর 
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে ছাত্রশিবির যশোর শহর শাখা। শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।


​যশোর শহর শাখা সভাপতি আহমেদ ইব্রাহিম শামিম-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত যশোর-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এম.এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক শামসুজ্জামান
​সমাবেশে প্রধান অতিথি আব্দুল কাদের সংগঠনের সকল স্তরের জনশক্তিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “ছাত্র জীবন থেকেই কর্মজীবনের সফলতার প্রস্তুতি নিতে হবে। তবে মনে রাখতে হবে, পরকালীন জীবনের সফলতাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

​বিশেষ অতিথি অধ্যাপক শামসুজ্জামান বলেন, “আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবির হবে উজ্জ্বল বারতা। ন্যায় ও ইনসাফ কায়েমের লড়াইয়ে এই সংগঠনের কর্মীরাই অগ্রসেনার ভূমিকা পালন করবে।”
​যশোর শহর সভাপতি আহমেদ ইব্রাহিম শামিম আগামী দিনের কর্মসূচি ও লক্ষ্যমাত্রা নির্ধারণে ৮ দফা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি জুলাই বিপ্লবের শহীদদের এবং গুম হওয়া ভাইদের স্মরণ করে বলেন:
  • ​আমরা দেশকে দাসত্বমুক্ত ও স্বনির্ভরশীল হিসেবে দেখতে চাই।
  • ​দেশের এক-তৃতীয়াংশ তরুণ সমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে দেশ সংস্কারে কাজে লাগাতে হবে।
  • ​দুর্নীতি, হত্যা, গুম, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।
  • ​শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে কর্মমুখী ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।
  • ​সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনকে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানাই।
  • ​জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে জনমত গড়ে তোলার আহ্বান।
  • ​গণমাধ্যমকে হলুদ সাংবাদিকতা পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, অফিস সম্পাদক তৌহিদুর জামান, অর্থ সম্পাদক আবু হাসান সহ শহর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। র‍্যালিটি সুশৃঙ্খলভাবে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।