• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক ঃ
অর্ধ কোটি  টাকার  দুইটি স্বর্ণের বারসহ খালেদ হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে যশোরের ৪৯ বিজিবি। শনিবার সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালেদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে। বিকেলে কোতয়ালি থানা পুলি আটক খালেদ হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে,  শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান বিজিবি ৪৯ ব্যাটালিয়ানের সদস্যরা। এ সময় সন্দেহজনক ভাবে খালেদ হোসেনকে আটক ও দেহতল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখ দুই স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩.২৬ গ্রাম। দাম ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক খালেদ হোসেনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করেছে।  
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ হোসেন স্বীকার করেছে, তিনি ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।