• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ১০:৩০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে পুরোনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে জনসম্মুখে দলিলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে যেসব গ্রহীতারা তাদের দলিল গ্রহণ করতে আসেনি এরকম প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দলিল ধ্বংস করার সময় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন, সহকারী কর্মচারী, নকল নবীশসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পুরোনো ও না দাবিকৃত প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনগণের উপস্থিতিতে দলিলগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। পুড়িয়ে ফেলা দলিলের কপি বালাম বইতে লিপিবদ্ধ করা হয়েছে।