• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইউএনও’র ঈদ উপহার পেলেন সেই ছাকিনা বেগম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬, ৬:৫৩
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
জন্ম থেকেই দুই হাত নেই তার। তাই ছোটবেলা থেকে নিজের পা দুটিকে হাতের বিকল্প হিসেবে তৈরি করেছেন তিনি। জীবনের ৬০টি বছর পার করা যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের অদম্য সেই নারীর নাম ছাকিনা বেগম। 

রবিবার (১৫ মার্চ) সকালে সেই অদম্য নারীর বাড়িতে গিয়ে নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার দিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী। ছাকিনা বেগম সিংগাড়ী গ্রামের মৃত শামসুর সরদারের মেয়ে।  
জানা গেছে, ছাকিনা বেগম ঘরের সব কাজ পা দিয়েই করেন। মাছ ও সবজি কাটা, রান্না করা, চুল বাঁধা, কাপড় পড়া সহ সব কাজ পা দিয়ে কতে হয় তাকে। জন্ম থেকে দুই হাত না থাকায় বিয়ে হয়নি তার। যে কারণে কখনো ভাইয়ের বাড়িতে কখনো আবার বোনের বাড়িতে থাকেন তিনি।     

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘জন্ম থেকে দুই হাতবিহীন ছাকিনা বেগম সম্পর্কে জানার পর তার বাড়িতে গিয়েছিলাম। পবিত্র ঈদুল ফিত্র উপলক্ষ্যে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার হিসেবে তার কাছে পৌঁছে দিয়েছি।’ 

নগদ অর্থ ও ঈদ উপহার পেয়ে ছাকিনা বেগম বলেন, ‘এই প্রথম কোনো ইউএনও বাড়ি এসে আমার কাছে টাকা ও ঈদ উপহার দিয়ে গেলেন। আমি খুব খুশি হয়েছি।’