• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের অভয়নগরে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ অগাস্ট ২০২৬, ১১:০২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিখোঁজের ১২ ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে সাকিব শেখ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাকিব শেখ কোটা গ্রামের ভ্যানচালক আসলাম শেখের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

মৃত সাকিব শেখের বাবা আসলাম শেখ জানান, সোমবার রাত ৯ টার দিকে টয়লেটে যাবার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় সাকিব। দীর্ঘ সময় পর ঘরে না ফিরলে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে সাকিব মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানান তিনি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মৃত সাকিব শেখ একজন মৃগী রোগী ছিলেন। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’