• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অবৈধভাবে তেল মজুদের দায়ে শার্শায় ব্যবসায়ীর অর্থদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬, ১৪:৩৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে সোলায়মান হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এই অভিযান পরিচালিত হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ঝটিকা অভিযানের নেতৃত্ব দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সোলায়মান হোসেন কোনো ধরণের বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই তার দোকানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। যা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অপরাধে 'পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫'-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল এবং ১৬ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত এই তেল পরবর্তীতে নাভারণ এলাকার ‘নেহা ফিলিং স্টেশনে’ সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করে দেওয়া হয়। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসনের এই ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।