• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা শহীদুল ইসলামকে অব্যাহতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে তার নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

​বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ অব্যাহতি আদেশ কার্যকর করেছেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধমূলক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় যুবদল কঠোর অবস্থানে রয়েছে।

​কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সিদ্ধান্তটি কার্যকর করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।