নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী মামলায় আটক আ.লীগের ১৪ নেতাকর্মী কারাগারে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬
স্টাফ রিপোর্টার :
যশোরে গত ২৪ ঘন্টায় নাশকতা পরিকল্পনা ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ১৪জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের সাধন কুমার দাসের ছেলে বাপি কুমার দাস, কাদিরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে মনিরুজ্জামান মণি, বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামের আমের আলীর ছেলে সুজন মোল্যা, আবুল হোসেনের ছেলে জিয়াউর রহমান, আন্ধারকোঠা গ্রামের খিতিশ বিশ্বাসের ছেলে দিপংকর বিশ্বাস, প্রেমচারা গ্রামের আব্দুল বারিকের ছেলে আসাদুজ্জামান, যশোর উপশহর সি-ব্লকের সাহাদৎ হোসেনের ছেলে সেলিম ইকবাল, সদর উপজেলার কচুয়া গ্রামের নওশের আলীর ছেলে রবিউল ইসলাম, মণিরামপুরের হানুয়ার গ্রামের নওশের আলীর ছেলে আবুল বাসার, শার্শা উপজেলার গোড়পাড়া কলোনীর হাজী লাল মিয়ার ছেলে রবিউল ইসলাম, চৌগাছা উপজেলার জগদিশপুর গ্রামের মিয়াজান মন্ডলের ছেলে আব্দুল আজিজ, ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ, বেনাপোলের কাগজপুকুরের আব্দুর রাজ্জাকের ছেলে শামিম হোসেন এবং যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী সুন্দরী বেগম।
গতকাল শুক্রবার আটককৃতদের স্ব-স্ব থানার নাশকতা ও সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :