• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভবদহে ভয়াবহ জলাবদ্ধতা: ৪ দফা দাবিতে পানিসম্পদ মন্ত্রীকে স্মারকলিপি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ১৩:৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর ও খুলনার শতাধিক গ্রামে ভবদহ বিলের জলাবদ্ধতায় তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান, পানির বৃদ্ধিতে গবাদিপশু নিয়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন পানিবন্দী মানুষ। এই পরিস্থিতি নিরসনে ও ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’।

​আজ রোববার (২৬ জুলাই ২০২৬) স্মারকলিপিটি পেশ করেন কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল।
​স্মারকলিপিতে বলা হয়, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দীর্ঘসূত্রিতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। আমডাঙ্গা খাল সংস্কারের কার্যাদেশ দেওয়ার দুই বছর পেরিয়ে গেলেও তা শেষ হয়নি। অন্যদিকে, নদী খননের পর খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত ৭ কিলোমিটার নদী আবার পলি ভরাট হয়ে গেছে। টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু না করায় ১৪০ কোটি টাকার নদী খনন প্রকল্প ভেস্তে যেতে বসেছে।

​সংগ্রাম কমিটির ৪ দফা দাবি:
১. আমডাঙ্গা খালের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
২. খর্ণিয়া ব্রিজের দক্ষিণ পাশের আঁড় বাঁধ তুলে দেওয়া ও জমাকৃত পলি দ্রুত অপসারণ করা।
৩. আইডব্লিউএম (IWM)-এর প্রস্তাব অনুযায়ী নদী খননের পাশাপাশি বিলে বিলে পর্যায়ক্রমে টিআরএম চালু করা।
৪. পানিবন্দী মানুষের জন্য অবিলম্বে খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তার ব্যবস্থা করা।