• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করায় এক ঘের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের ঘের মালিক মতিয়ার রহমান মৎস্য ঘেরে মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুরগির বিষ্ঠাসহ ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।