• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উৎসবমুখর পরিবেশে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ১৫:৩৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে জিলহাজ হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর চত্বরে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন কেন্দ্র এলাকায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন পদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক: ওলিয়ার রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক এস এম আসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ আল আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক আজিবর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সদস্য নুর আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

ভোট গণনার দায়িত্বে ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম তৌহিদুর রহমান। তাকে সহযোগিতা করেন কমিটির অন্য সদস্য আনোয়ারুল কবির নান্টু, আব্দুল্লাহ হুসাইন ও আসাদুজ্জামান।

ভোট গণনা শেষে পর্যায়ক্রমে সব পদের হিসাব নিকাশ চুকিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন।