• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ‘নতুন কদম অঙ্গ শিবির’ অনুষ্ঠানের সমাপ্তি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬, ১০:১২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে হাত-পা হারানো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত-পা সংযোজনের মধ্যদিয়ে ‘নতুন কদম অঙ্গ শিবির’ অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে| বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে আকিজ জুট মিলস লিমিটেড চত্ত্বরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মিল কর্তৃপক্ষ| 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন| প্রধান অতিথি সেবাগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে বলেন, ‘এ ধরণের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|’ 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, ইংল্যান্ডের ডাডলি গ্রুপ অব হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. ভিকুয়ারা কুরেশি, আকিজ জুট মিলের জেনারেল ম্যানেজার আবু জাফর প্রামানিক ও ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সুব্রত শর্মা|


আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে| শুধু কৃত্রিম অঙ্গ সংযোজনই সীমাবদ্ধ নয়, বরং এটি নতুন করে বেঁচে থাকার ¯^প্ন দেখিয়েছে|