• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তারেক রহমানের নতুন টিমে ৪৯ সদস্য: ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ এবং শরিক দলের নেতাদেরও স্থান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের এই বিশাল বহরে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২৫ পূর্ণ মন্ত্রীর তালিকা:
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলের নীতিনির্ধারক পর্যায়ের অভিজ্ঞ মুখ। তারা হলেন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।


এছাড়া বিশেষ চমক হিসেবে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রীর শপথ নিয়েছেন।

২৪ প্রতিমন্ত্রীর তালিকা:
তরুণ নেতৃত্ব ও আন্দোলন সংগ্রামের পরিচিত মুখদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রতিমন্ত্রীদের তালিকা। তারা হলেন:
এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী ও মীর শাহে আলম।

এছাড়াও বিশেষ গুরুত্ব পেয়েছেন জোট ও আন্দোলনের শরিক নেতারা— জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্ত্রিসভায় প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্দীপনাকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে জোনায়েদ সাকি এবং নুরুল হক নুরের মতো নেতৃত্বের অন্তর্ভুক্তি সরকারকে একটি অন্তর্ভুক্তিমূলক রূপ দিয়েছে। আজ রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নবনিযুক্ত এই ৪৯ সদস্যের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।