• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১০ম গ্রেডে আবেদনের সুযোগ উন্মুক্ত করার প্রতিবাদে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮
ছবির ক্যাপশন: ad728

​নিজস্ব প্রতিবেদক :
যশোর চাকরিতে ১০ম গ্রেডের পদের আবেদন সবার জন্য উন্মুক্ত করার সুপারিশের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

​বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, সম্প্রতি বুয়েট শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্ট কমিটি ১০ম গ্রেডের চাকরিতে আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে। এই সুপারিশ বাস্তবায়ন হলে ডিপ্লোমা ডিগ্রিধারীদের কর্মসংস্থানের সুযোগ চরমভাবে সংকুচিত হবে।

 কেন্দ্রীয় কমিটির  সহপ্রচার সম্পাদক এনামুল হোসেন বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ১০ম গ্রেডের চাকরিতে শুধুমাত্র পলিটেকনিকের ডিপ্লোমা ডিগ্রিধারীরাই আবেদন করতে পারতেন। এখন সাধারণ শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হলে কারিগরি শিক্ষার্থীদের অধিকার হরণ করা হবে। অনতিবিলম্বে এই সুপারিশ বাতিল করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষার দাবি জানান তিনি। তিনি বলেন দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সাইদুজ্জামান সাবিদ,রাকিব ইসলাম পরাগ   শাওন হোসেন, সাজ্জাদ হোসেন সহ  পলিটেকনিকের শিক্ষার্থীরা।