• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে অভয়নগরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব এর উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রæয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 
র‌্যালি শেষে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সভাপতি মোল্যা মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মিনারুল ইসলাম, অফিস সম্পাদক মহিব্বুল্লাহ হোসেন, প্রকাশনা সম্পাদক ও অভয়নগর উপজেলা শাখা শিবিরের পরিচালক সাজিদ হাসান, জেলা মাদরাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক, স্কুল ও কলেজ সম্পাদক নাজিরুল ইসলাম সাহাদ, নওয়াপাড়া কলেজ শাখা শিবিরের সভাপতি এস এম ফয়সাল আহমেদ, নওয়াপাড়া পৌর শাখা শিবিরের সভাপতি সাকিব হুসাইন, অভয়নগর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি ইয়াছিন মোল্যা, পশ্চিম থানা সভাপতি আইয়ুুব হোসেন, ভৈরব থানা শিবিরের সভাপতি হাসিব শেখ প্রমুখ। 
সমাবেশে সভাপতির বক্তব্যে মোল্যা মো. আশিকুজ্জামান বলেন, মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের সংগঠনের মূল লক্ষ্য।