• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নাশকতা মামলায় সাংবাদিক শিশির কারাগারে


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫, ০৮:২৭
ছবির ক্যাপশন:

যশোরের ঝিকরগাছায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তা নামঞ্জুর করেন।

শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি জাতীয় দৈনিক কালবেলা এবং স্থানীয় দৈনিক সমাজের কথা-এর ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়। এজাহারে সাংবাদিক শিশিরের নামও অন্তর্ভুক্ত ছিল।

অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র ও পরিকল্পনায় লিপ্ত ছিলেন। এর অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়।

মামলার পর শিশির আত্মগোপনে ছিলেন। সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।