• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের আলোচিত উদীচী হত্যাযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১১:১৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত উদীচী হত্যাযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা  সংসদের উদ্যোগে উকিল বার মোড়ে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ৬মার্চ যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ মহাসম্মেলনে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০জন সাংস্কৃতিক কর্মী নিহত এবং শতাধিক আহত হয়েছিল। ওই ঘটনার ২৭ বছর পার হলেও এখন হামলাকারীদের সনাক্ত এবং বিচার হয়নি। মানববন্ধন থেকে উদীচী মামলার পুনঃতদন্তের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয় এবং প্রকৃত দোষীদের আইনের আওতায়নে শাস্তির ব্যবস্থার দাবি জানান মানববন্ধন থেকে। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন