• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে-প্রতিমন্ত্রী অমিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬, ৬:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধান সংগ্রহের কর্মসূচির যে মূল্য নির্ধারণ করা হয়েছে এমন ভালো দাম সচরাচার সরকার আগে কখনো দেয়নি। এই মূল্য নির্ধারণের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। অপরদিকে খাদ্য অধিদপ্তর তার প্রয়োজন অনুযায়ী ধান এবং চাল সংগ্রহ করতে সমর্থন হবে।

শুক্রবার যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যশোর যৌথ ভাবে সরকারি খাদ্য গুদামে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে  কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার বীজ, যন্ত্রপাতিসহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। ফলে এক ফসলা জমিতে দুই ফসলা, দুই ফসলা জমিতে তিন ফসলাতে পরিণত করেছিল। যাতে করে আমদানি নির্ভর এই কৃষি খাত স্বয়ং সম্পন্ন হয়।
তিন বলেন, ধান সংগ্রহের বিগত সরকারের সময় কৃষকরা যে হয়রানির শিকার হয়েছে, বর্তমান সরকারের সময় কৃষকরা যেন কোন প্রকার হয়রানের শিকার না।

অনুষ্ঠানে  প্রধান অতিথি  প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে বোরো সংগ্রহের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে একটি বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু  প্রমুখ।