• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সরকার শহীদদের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ - মোবারক হোসেন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
অগাস্টের বিপ্লবে ১৪ শ এর বেশি মানুষ শাহাদাত বরণ করেছেন এবং এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছেই রয়েছে। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন যে, সরকার শহীদদের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন যে, সরকার মুখে অনেক কিছু বললেও বাস্তবে শহীদ পরিবারগুলো জামায়াতে ইসলামীর মাধ্যমেই সহায়তা পাচ্ছে।

যশোর জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন,  জামায়াতে ইসলামী শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রতিটি শহীদ পরিবারের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে। এছাড়া পঙ্গু ও আহতদের চিকিৎসায় দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


১২ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট টেনে বলেন যে, যারা দেশের দ্বিতীয়বার স্বাধীনতায় অবদান রেখেছে তাদের অবদান অস্বীকার করা যাবে না। তিনি সরকারের কিছু ব্যক্তির আচরণকে "মুনাফেকি" হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে রাজপথ ও সংসদে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তিনি শহীদদের মর্যাদা রক্ষা এবং তাদের রক্তের ওপর ভিত্তি করে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  আবুল হাশেম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, নুর-ই আলি নুর আল মামুন, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন, পেশাজীবি থানার সভাপতি রাশেদুজ্জামান রতন,  কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, ইসলামি ছাত্রশিবিরের যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।