চাঁদার দাবিতে পিতাকে মারপিটের ঘটনায় ছেলে জিসানকে আটক করেছে পুলিশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক
চাঁদার দাবিতে পিতাকে মারপিটের ঘটনায় ছেলে আসমাউল আলম জিসানকে আটক করেছে যশোরের পুলিশ। জিসান শহরতলীল চাঁচড়া চেকপোস্ট এলাকার জাহিদুল আলম জামিলের ছেলে। সোমবার আটক জিসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে জানা গেছে, জিসান মাদকসবী। পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত টাকা নিত জিসান। গত বছরের ২৯ আগস্ট জিসান তার পিতার কাছে ১০ হাজার টাকা দাবি করে। তার পিতা টাকা দিতে অস্বীকার করায় জিসান ক্ষিপ্ত হয়ে তার পিতাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
গত ১৭ ফেব্রুয়ারি আসামি জিসান ৫০ হাজার টাকা দাবি করে তার পিতার কাছে। টাকা দিতে অস্বীকার করায় জিসান তার পিতাকে ফের মারপিট করে জখম করে। চিৎকারে পরিবারের অন্যরা এগিয়ে আসলে জিসান খুন করার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত জাহিদুল ইসলাম জামিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসাং ব্যর্থ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন। বিচাকর অভিযোগটি এজাহার হিসিবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন কোতয়ালি থানার ওসিকে। আদালতের আদেশে গতকাল অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয় এবং আসামি জিসানকে আটক করে পুলিশ।
আপনার মতামত লিখুন :